Breaking

Thursday, October 24, 2019

October 24, 2019

ভোটার সার্ভিস পোর্টাল (nvsp.in) এ লগ-ইন করে নির্বাচক তালিকায় নিজের ও পরিবারের সকল ভোটারের নাম ও তালিকার সমস্ত এন্ট্রি যাচাই করে নেবেন।

 

 

নির্বাচকেরতথ্যযাচাইকরণ_প্রক্রিয়া (EVP)

ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্যে একটি বিশেষ কর্মসূচি সূচনা ঘটিয়েছে বিগত ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে থেকে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রতিটি নির্বাচক ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (nvsp.in) এ লগ-ইন করে নির্বাচক তালিকায় নিজের ও পরিবারের সকল ভোটারের নাম ও তালিকার সমস্ত এন্ট্রি যাচাই করে নেবেন। এজন্য নীচের প্রস্তুতি গুলি নিয়ে যে কোনো কম্পিউটারে বসে এই যাচাই এর কাজ করা যাবে।
#প্রস্তুতি-
১। পরিবারের সকল ভোটারের তথ্য যাচাই এর জন্য একটি মোবাইল ফোন সঙ্গে রাখা।
২। পরিবারের সকল ভোটারের এপিক বা সচিত্র পরিচয় পত্রের (ভোটার কার্ড) নম্বরটি সঙ্গে রাখা।
৩। যদি কোন সংশোধনী প্রয়োজন হয় তাহলে যে এন্ট্রিতে সংশোধন করতে হবে সেই সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখা।
৪। আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, আইডেন্টিটি কার্ড এই ধরনের একটি ডকুমেন্ট এর ছবি (২ এমবি এর কম মাপের) পেন ড্রাইভে বা অন্য কোন ভাবে সফট কপিতে সঙ্গে রাখা।
৫। ছবিতে সংশোধন করার প্রয়োজন থাকলে ছবির সফট কপি (২ এমবি এর কম মাপের) সঙ্গে রাখা।
৬। যদি পরিবারে নতুন নাম তোলার যোগ্য (০১-০১- ২০১৯ তারিখে ১৮ বছর পূর্ণ হয়েছে) সদস্য থাকে সেক্ষেত্রে তার সমস্ত রকম ডকুমেন্ট সঙ্গে রাখা।
#কম্পিউটারে যা করতে হবে-
১। www.nvsp.in এ লগইন করতে হবে ও একটি ক্যাপচা দিতে হবে।
২। ফোন নম্বর দেওয়ার জায়গায় ফোন নম্বর দিতে হবে এবং ক্যাপচা অনুযায়ী নির্দিষ্ট বক্সে লিখতে হবে।
৩। এরপর চেক করতে হবে নতুন রেজিস্ট্রেশন এর জন্য।
৪। ফোনে একটি OTP আসবে। OTP টা নির্দিষ্ট ঘরে দিতে হবে।
৫। এরপর Password বসাতে হবে ও সেটাকে আর একবার বসিয়ে কনফার্ম করতে হবে। এভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
#রেজিস্টার হয়ে যাওয়ার পর যা করতে হবে।
১। আবার nvsp.in এ লগ-ইন করতে হবে।
২। User ID হবে পূর্বে প্রদত্ত মোবাইল নং এবং Password হবে যে Password দেওয়া হয়েছে সেটাই।
৩। এরপরে EVP ট্যাবে গেলে আবার ৪ টি ট্যাব পাওয়া যাবে।
a. Verify Self Details
b. Polling Station Feedback
c. Family Listing & authentication
d. Unenrolled Members
৪। এর মধ্যে প্রথম ট্যাব অর্থাৎ Verify Self Details এ গেলে ভোটারের তথ্য ও পাশে View Details পাওয়া যাবে।
৫। এখানে ভোটার নিজের নাম ও ভোটার তালিকার বিশদ বিবরণ দেখতে পাবেন। বিবরণের নিচে দুটি অপশন দেওয়া থাকবে।
(ক) সব বিবরণ ঠিক আছে। (খ) সব বিবারণ ঠিক নেই।
ক। যদি সব বিবারণ ঠিক থাকে-
তবে নিম্নলিখিত নথিপত্রের একটি কে স্ক্যান করে আপলোড (সর্বোচ্চ ২ এমবি) করতে হবে।
i) পাসপোট, ii) ড্রাইভিং লাইসেন্স, iii) আধার কার্ড, iv) রেশন কার্ড, v) সরকারি অথবা আধা-সরকারি পরিচয় পত্র, vi) ব্যাংকের পাস বই, vii) কৃষক পরিচয়পত্র, viii) প্যান কার্ড, (pan) ix) NPR এর স্মার্ট কার্ড, x) সাম্প্রতিক জল, টেলিফোন, বিদ্যুত, গ্যাস কানেকশন, এর বিল, (যেখানে ওই ভোটারের ঠিকানা দেওয়া আছে) xi) ECl দ্বারা অনুমোদিত অন্যান্য নথিপত্র।
কি ধরনের ডকুমেন্ট সেটা পাশের ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে ও সবশেষে তার নাম্বর পাশের বক্সে দিতে হবে এবং সাবমিট করতে হবে।
খ। যদি সব বিবরণ ঠিক না থাকে-
i) তবে কোন কোন ক্ষেত্রে ত্রুটি আছে, সেই চেক বক্স গুলিকে সিলেক্ট করতে হবে।
ii) চেকবক্স অনুযায়ী নির্দিষ্ট ফিল্ডগুলোতে এন্ট্রি করা যাবে (বাংলা এবং ইংরেজি উভয় ভাষায়) বাংলায় এন্ট্র্রি করার ক্ষেত্রে ডানদিকে কিবোর্ডের আর বটন রয়েছে।
iii) ত্রুটি সংশোধনের ফিল্ড পূরণের সাথে সাথে সেই সংক্রান্ত একটি নথি আপলোড করতে হবে (সর্বোচ্চ ২ এমবি) এবং কোন নথি আপলোড করা হলো তা ডানদিকের ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করতে হবে।
iv) সবশেষে সাবমিট করলে একটি ফরম নাম্বর দিয়ে ফর্ম আট নিজে নিজেই তৈরি হবে যা দেখে নিয়ে আবার সাবমিট করতে হবে।
#পরিবারের লোকজনের নাম যাচাই এর জন্য যা করতে হবে-

১। NVSP পোর্টাল ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।
২। এবার EVP ট্যাবে গিয়ে সেখানে Family Listing & Authentication এবং সেখান থেকে প্রথম ট্যাবে অর্থাৎ Family Listing ট্যাবে যেতে হবে।
৩। এবার নিজের নাম ও ভোটার লিস্টে তার পাঠ ও সিরিয়াল নাম্বার দেখা যাবে, পাশের Add Self to Family অপশনে ক্লিক করতে হবে যাতে নিজেকে ওই পরিবারের প্রথম সদস্য হিসেবে যুক্ত করা যায়। ড্রপ ডাউন বক্সে Relation Type হবে Self এবং Add Member এ ক্লিক করতে হবে।
৪। এবার যে ব্যক্তি কে পরিবারে যুক্ত করবেন তার EPIC No (ভোটার কার্ডে নাম্বার) নির্দিষ্ট বক্সে দিতে হবে এবং Add to Family বাটনে ক্লিক করতে হবে। এবার ড্রপ ডাউন বক্সে সেই ব্যক্তির সাথে নিজের Relation Type সিলেক্ট করতে হবে। (বাবা, মা, স্ত্রী, স্বামী, ইত্যাদি)
৫। এবার নিচে Staying With You (আপনার সঙ্গে থাকেন) এবং Not Staying With You (আপনার সঙ্গে থাকেন না) এর মধ্যে যেটি প্রযোজ্য সেটিকে সিলেক্ট করতে হবে।
Not Staying With You করলে Shifted (স্থানান্তরিত) ও Deceased (মৃত) দুইটি অপসন পাওয়া যাবে এর মধ্যে যে টি প্রযোজ্য সেটিকে সিলেক্ট করতে হবে।
৬। এবার নিচে অ্যাড মেম্বার-এ সিলেক্ট করতে হবে, তখন ওই ব্যক্তির নাম পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত হবে।
৭। পরিবারের সকলের নাম লিস্টে যুক্ত হয়ে যাবার পরে নিচে ‘Have You Added all Family Members’ এর ‘Yes’ অপশন টি সিলেক্ট করে সাবমিট করলে পরিবারের তালিকা লক হয়ে যাবে, আর কোন নাম পরিবারে যুক্ত করা যাবে না।

৮। এবার পরিবারের অন্য সদস্যদের নাম যাচাইয়ের Family Listing & Authentication ট্যাবে গিয়ে (১ ও ২ নং পয়েন্ট দেখুন) তারপর দ্বিতীয় ট্যাবে অর্থাত্ Family Verification সিলেক্ট করতে হবে।
৯। এখানে পরিবারের সদস্যদের নাম ও তার পাশে নীলরঙের View Details এ গেলে ওই সদস্যদের নির্বাচনী তথ্য দেখতে পওয়া যাবে, যে ভাবে আপনি নিজের তথ্য দেখতে পেয়েছিলেন।
১০। এরপর প্রতিটি সদস্যের তথ্য যাচাই করবেন (যেভাবে নিজের তথ্য যাচাই করেছিলেন, একই ভাবে)।
১১। তথ্য যাচাই হলে View Details এর বাটনের রং নীল থেকে সবুজ হয়ে যাবে।
* EVP এর মধ্যে Polling Station Feedback নাম নীল রঙের ট্যাবে গেলে আপনার ভোট কেন্দ্রের সম্পর্কে ৬ টি তথ্য Yes বা No লিখে আপনি সাবমিট করতে পারবেন।
** যদি আপনার পরিবারে কোনো নথিভুক্ত না করা ১৬ বা তার বেশি বয়সের সদস্য থাকে তবে Unenrolled Members ট্যাবে সিলেক্ট করলে প্রথমে সেই ব্যক্তির জন্ম তারিখ দিতে হবে, তারপরে সম্পূর্ণ তথ্য পরপর দেওয়া যাবে।
ওই ব্যক্তির বয়স ১ লা জানুয়ারী ২০১৯ এ যদি ১৮ এর বেশি হয় তবে নাম লেখার পরে নির্দেশ অনুযায়ী পর পর সকল তথ্য দিলে একটি ফর্ম- ৬ তৈরি হয়ে যাবে ও ERO এর কাছে সেই তথ্য চলে যাবে।

October 24, 2019

সুস্বাস্থ্য সবার আগে স্বাস্থ্য সাথীর Swasthyasathi Prakalpa

স্বাস্থ্য সাথীর কিছু উল্লেখযোগ্য বৈশিস্থ্য Swasthyasathi Prakalpa


১ কার্ডের মেয়াদ ১ বছর এবং প্রতি বছর পুনরায় স্বয়ং নবীকরনের যোগ্য ।
২ প্রতি বছর প্রতি পরিবার ৫ লক্ষ টাকা পর্জন্ত বিনামূলো চিকিৎসার সুবিধা পাবে, যার সম্পূর্ন খরচ বহন করবে রাজ্য সরকার ।
৩ হাসপাতালে ভর্তি থাকা কালীন রোগীর সকল প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সমস্ত ঔষধ পথ্য বিনামূল্যে দেওয়া হবে ।
৪ এই পরিষেবার অন্তর্গত পরিবারের সূদস্য (দিধারিত ) এবং ঐ পরিবারের সাথে যুক্ত নির্ভরশীল সন্তান সদস্য সংখ্য ও বয়সের কোনও সীমাবদ্ধতা নেই ।
৫ হাসপাতাল থেকে ছুটির সময় রোগীকে গাড়ী ভাড়া বাবদ ২০০ টাকা দেওয়া হবে এবং সরকারি হাসপাতাল ক্ষেত্রে ৭০০ টাকা পর্জন্ত ধার্জ করা হয়েছে  ।
৬ এই পরিষেবা পাওয়া যাবে রাজ্যের নথিভুক্ত সরকারি ও বেসরকারী. হাসপাতালে ।
৭ হাসপাতালে চিকিৎসার খরচ পূর্ব নিধারিত বেয়ের হর অনুযায়ী সরাসরি হাসপাতালকে দেবে রাজ্য সরকার।
৮ এই স্মার্ট কার্ডটি জেলা ও স্বাস্থ্যসাথী আয়োজিত গ্রাম পঞ্চায়েত/ব্লক অফিস/ মিউনিসিপ্যালিটি অফিস ও অন্যন্য অফিস থেকে পাওয়া যাবে।


স্বাস্থ্য সাথী মোবাইল অ্যাপ Swasthyasathi Prakalpa

  • নথিভুক্ত হাসপাতালের তালিকা ।
  • GPRSএর মাধ্যমে আপনার নিকটবতী হাসপাতালের নিদিস্ট লিস্ট
  • URN নাম্বার দ্বারা নিজের কার্ডের ব্যলেন্স Transaction সন্মন্ধে বিষদে তখ্য
  • হাসপাতাল,ডাক্তার এম্ব্যুলেন্স সংকান্ত তখ্য
  • নতুন এম্ব্যুলেন্স  নথিভুক্তকরনের সুবিধা
  • টোল ফ্রি নম্বারে সরাসরি কল করার সুবিধা
  • সরাসরি আভিযোগ জানানোর সুবিধা

উপভোক্তার দায়িত্ব ও কর্তব্য Swasthyasathi Prakalpa

  • চিকিৎসার সুবিধা পাওয়ার জন্য রোগী.ভর্তর পর স্মার্ট কার্ডটি নিয়ে নথি ভুক্ত হাসপাতালের হেল্পদেক্সে যোগাযোগ করুন ।
  • হাসপাতালের তালিকা বই সযত্নে হাতের কাছে রাখুন ।
  • স্মার্ট কার্ডটি পরিবারের সদস্য ছাড়া অপর কোন ব্যক্তিকে দেবেন না।
  • ভর্তি না থাকা অবশ্বায় হাসপাতালের কর্তৃপক্ষের কাছে স্মার্ট কার্ডটি দেবেন না।
  • ছুটির সময় যাতায়াত বাবদ ২০০ টাকা নগত চেয়ে নিন, সংশ্লিস্ট ভাউচার /রেজিস্টার খাতায় সই করুন বা টিপ ছাপ দিন।
  • চিকিৎসার জন্য কত টাকা কম্পিউটারে ব্লক হল (প্যাকেজ রেট) জেনে নিন।
  • হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় ডিসচার্জ স্লিপ সংগ্রহ করুন।

জেনে রাখুন Swasthyasathi Prakalpa

  • নথিভুক্ত হাসপাতালে ডাক্তার পর্যবেক্ষনের পর রোগী ভর্তি হলে স্বাস্থ্যসাথী প্রকল্পে সুবিধা (রোগ নির্ণয় ঔষধ,পথা,পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা ) বিনামূল্যে পাওয়া যাবে না।
  • কার্ডের অবশিস্ট টাকা চিকিৎসার প্যাকেজ রেটের চেয়ে কিম থাকলে, উপভোক্তা বাকি টাকা পূরন করবেন।
  • হাসপাতালে ভর্তি হবার সময় নিজের মোবাইলে আপনার ভর্তির বিবরণ SMS মারফত জানতে পারবেন, মোবাইল নাম্বারটি নথিভুক্ত করাতে ভুলবেন না।
  • হাসপাতালে ভর্তি হবার সময় নিজের মোবাইল আপনার ভর্তির বিবরন SMS মারফত জানতে পারবেন নাম্বারটি নথিভুক্ত করাতে  ভুলবেন না।
  • হাসপাতালে ভর্তি হবার সময় আপনার নথিভুক্ত মোবাইল নম্বরে অভিযোগ জানানোর জন্য SMS পাবেন
  • স্মার্ট কার্ডে নাম না থাকলেও নবজাতক শিশু ১ বছর পর্যন্ত এই পরিষেবার অন্তভুক্ত হবে।
  • স্মার্ট কার্ডটি হারিয়ে গেলে নতুন কার্ড পাওয়া যায়, তবে উপভোক্তাকে নতুন কার্ড তৈরীর খরচ বহন করতে হবে । এই সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাকে নিজ জেলাশাসক  দপ্তরে স্বাস্থ্যসাথী জেলা কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

স্মার্ট কার্ডের সুবিধাগুলি Swasthyasathi Prakalpa

  • বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা।
    স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে রাজ্যের সমস্ত নথিভুক্ত সরকারী ও বেসরকারী হাসপাতালে,ভতির পর,সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
  • ২১০০ এর বেশী ধরনের প্যাকেজভুক্ত রোগের চিকিৎসা পাওয়া যাবে।
  • হাসপাতালে ভর্তির পূববতী ১ দিন আর ছাড়া পাওয়ার ৫ দিন পযন্ত সমস্ত ওষুধ প্যাকেজ অন্তর্ভুক্ত।
  • পূর্ববতী থাকা রোগ,এই স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত ।
  • সরকারী হাসপাতালের ক্ষেত্রে যাতায়াত বাবদ ৭০০ টাকা পর্যন্ত এবং বেসরকারী হাসপাতালের ক্ষেত্রে ২০০ টাকা পাওয়া যাবে।
  • পরিবারের নথিভুক্ত সমস্ত সদস্য এই বীমার সুবিধা পাবেন।

কার সামিল হবেন ? Swasthyasathi Prakalpa

  • স্বনির্ভর গো সদস্য,চুক্তিভিত্তিক দৈনিক ও নিন্মআয় প্রাপ্ত কর্মচারী যথা আশা কমী., অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক,সিভিক স্বেচ্ছাসেবক,নির্বাচিত পঞ্চায়েত সদস্য,এম,জি,এন,আর,জি,এ আনন্দধারা ও ডি.আর.ডি.সি পাটটাইম টিচার পি.আম.জি.আস.ওয়াই

  হাসপাতালের দায়িত্ব ও কর্তব্য Swasthyasathi Prakalpa

  • কার্ড হোল্ডারদের যথাযথ সম্নান দিন।
  • রোগীর পরিচিতি যাচাই করুন ঃ কম্পিউটার যন্ত্রে রোগীর ছবি মোবাইল নাম্বার ও আঙুলের ছাপ দিন
  • কোন পরিবার স্বাথ্যসাথীর অন্তভুক্ত না থাকলে রোগীকে বা রোগীর পরিবারের সদস্যকে বুঝিয়ে ব্লুন প্রয়োজনে ডিস্ট্রিক কিয়স্ক বা টোল ফ্রী নাম্বারের সাথে যোগাযোগ করতে ব্লুন
  • রোগীকে স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ডের মাধ্যমে ভর্তির সময় নিদিস্ট রোগের প্যাকেজ আর টাকা ব্লক এবং Online Preauthorization এর আবেদন করুন ।
  • ছুটির সময় স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে সম্পর্ন করুন ডিসচার্জ স্লিপ, রোগী বা রোগীর পরিবারের সদস্যকে দিন এবং আপনার কাছে রাখা Discharge Slip এ রোগী বা রোগীর পরিবারের সদস্যের সই করুন
  • রোগীর বিনামূল্যে খাবার দিন।
  • ছুটির সময় রোগীকে যাতায়াত বাবদ নিধারিত টাকা দিন।
  • রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পরের ৫ দিনের  ঔষধ পত্রাদি দিয়ে বুঝিয়ে দিন।
  • ছুটির সাথে সাথে রোগীকে বা রোগীর পরিবারের সদস্যকে স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড দিয়ে দিন।
  •  রোগী বা পরিবারের সদস্যকে স্মার্ট কার্ড থেকে কেটে নেওয়া টাকার পরিমাণ আর অবশিস্থ টাকার পরিমাণ এর কথা জানান।
  • কোন কারনে যান্ত্রিক গোলযোগ হলে রোগীর চিকিৎসার সুবিধার্থে SCSP/TPA-র সাথে কথা বলুন বা জেলা অথবা SNA-র সাথে যোগাযোগ করুন।
  • প্রতিদিনকার চিকিৎসা সংক্রান্ত নথি নিদিস্থ Server-এ Uplode করুন।

স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য যোগ্যতা (Eligibility For Swasthyasathi Prakalpa)

  • • গ্রিন ভলান্টিয়ার্স, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ ভলান্টিয়ার্স, ভলান্টিয়ার্স বিপর্যয় মোকাবিলা কর্মী,হোমগার্ড, আইসিডিএস, কর্মী ও সহকার, হোমগার্ড, আইসিডিএস কর্মী ও সহকারী আবেদনের যোগ্য।
    • ঠিকা- শ্রমিক, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্বনির্ভর গোষ্ঠী,পুর এলাকায় স্বনির্ভর গোষ্ঠী, আশা কর্মী, অনারারি হেলথ ওয়ার্কার্স আবেদন করতে পারবেন।
    • স্বামী/স্ত্রী, তাঁদের ওপর নির্ভরশীল পিতামাতা ও শ্বশুর-শাশুড়ি ছাড়াও আঠেরো বছর পর্যন্ত প্রত্যেক ছেলেমেয়ে এই বীমার সুবিধা ভোগ করতে পারবে।
    • ত্রিস্তর পঞ্চায়েতের সকল সদস্য ও তাঁদের পরিবার এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগ নথিভুক্তকরন পদ্ধতি  Swasthyasathi Prakalpa

 উপভোক্তার কোনরকম অভিযোগ থাকলে

  1. জেলার জেলাশসক সদর দপ্তরে স্বাস্থ্যসাথীর কিয়স্ক -এ যোগাযোগ অথবা 
  2. আমাদের Website http://swasthyasathi.gov.in/   এ "How can i help you" গিয়ে আপনার অভিযোগ নথিভুক্ত করুন অথবা
  3. অমাদের TOLL FREE NUMBER এ কল করুণ ১৮০০৩৪৫৫৩৮৪ -এ
  4. বিশদে জাণতে হলে ব্লক উন্নয়ন আধিকারির ,গ্রাম  পঞ্চায়েত ও জেলার জেলাশসক সদর দপ্তরে স্বাস্থ্যসাথীর কিয়স্ক-এ যোগাযোগ করুন